রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে নতুন সংকটে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টার মতে, বাংলাদেশের জন্য এটি নতুন বাস্তবতা। ফরেন সার্ভিস ডে’র অনুষ্ঠান শেষে তিনি বলেন, রাখাইন দখলে রাখা বিদ্রোহী আরাকান আর্মি শক্তিশালী হলেও তারা বৈধ নয় বলে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের দুই উপ-সহকারী পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ের পাশাপাশি বাংলাদেশের জন্য অতিরিক্ত শুল্ক সমস্যার সমাধান নিয়েও কথা হয়েছে বলে জানান উপদেষ্টা।






