চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজ্ঞাত কারণে কর্মী অসুস্থ: যা জানাল আইএফআইসি ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ০২, জুন ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

কিশোরগঞ্জ জেলায় আইএফআইসি ব্যাংকের বাজিতপুর শাখার অধীনস্থ কুলিয়ারচর উপশাখায় কর্মরত কয়েকজন কর্মী অজ্ঞাত কারণে অসুস্থ হয়ে পড়ার ঘটনার বিস্তারিত জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে আইএফআইসি ব্যাংক।

আজ (২ জুন) সোমবার প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আইএফআইসি ব্যাংক জানায়, আমাদের সম্মানিত গ্রাহক ও সংশ্লিষ্টদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে রবিবার (১ জুন ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটের কাছাকাছি সময়ে কিশোরগঞ্জ জেলায় আইএফআইসি ব্যাংকের বাজিতপুর শাখার অধীনস্থ কুলিয়ারচর উপশাখায় কর্মরত কয়েকজন কর্মী অজ্ঞাত কারণে অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে তারা সুস্থ আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এই ঘটনায় গ্রাহকদের স্বার্থহানির কোনো আশঙ্কা নেই এবং উপশাখার সকল গ্রাহকের আমানত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। সোমবার (২ জুন ২০২৫) থেকে উক্ত উপশাখায় সকল ধরনের ব্যাংকিং সেবা যথারীতি চালু থাকবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, জেনারেটর থেকে নির্গত ধোঁয়ায় উপশাখার কর্মীরা অসুস্থ হয়ে থাকতে পারেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনা তদন্ত করছেন এবং তদন্ত শেষে এ বিষয়ে চূড়ান্ত মতামত দিবেন। এখানে উল্লেখ্য, স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করছেন।

আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে যে কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইএফআইসি ব্যাংককর্মী অসুস্থ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুক্ত গণমাধ্যম’ ছিল বিগত সরকারের গালভরা বুলি: জহির উদ্দিন স্বপন

মে ৭, ২০২৬

ফরিদুর রেজা সাগরের নতুন বই ‘প্রিয়জন আপনজনে’র প্রচ্ছদ উন্মোচন

মে ৭, ২০২৬

হেফাজত হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ জড়িতদের শাস্তি দাবি

মে ৭, ২০২৬

অনির্দিষ্টকাল সেনাবাহিনী মোতায়েন নয়: সালাহউদ্দিন আহমদ

মে ৭, ২০২৬

বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যপাল

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT