ঢাকায় এসেছেন কাতারের আমির
কাতারের আমিরের বাংলাদেশে আগমন উপলক্ষে সেনা অভ্যর্থনা ও আনুষ্ঠানিকতা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
দু’দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিশেষ ফ্লাইটে সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এর মাধ্যমে প্রায় দু’দশক পর দেশটির কোনো আমির বাংলাদেশের মাটিতে পা রাখলেন। এ সফরে দু’দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে ১১টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






