আন্তর্জাতিক

আশ্রয় শিবিরে ইসরায়েলি বিমান হামলা নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

আশ্রয় শিবিরে ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপ ও আগুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি বিমান হামলার পর আশ্রয় শিবিরে ধ্বংসস্তূপ ও আগুনের দৃশ্য, বহু মানুষ ক্ষতিগ্রস্ত ও হতাহত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিলিস্তিনের রাফায় আশ্রয় শিবিরে ইসরায়েলি বিমান হামলা নিয়ে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আলজেরিয়া এই বৈঠক ডাকার অনুরোধ করেছিল, তাদের সমর্থন করে স্লোভেনিয়া।

কূটনীতিক সূত্রে ডয়চে ভেলে জানিয়েছেন, এই বৈঠক রুদ্ধদ্বার হবে। জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে।

রাফায় ইসরায়েলের বিমান হামলার পর হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ৪৫ জন মারা গেছেন এবং অসংখ্যা মানুষ আহত হয়েছেন। যারা রাফায় আশ্রয় নিয়েছিলেন তাদের শিবির আক্রান্ত হয়।

এদিকে, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেস এই বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘যে নিরপরাধ বেসামরিক মানুষরা সেখানে আশ্রয় নিয়েছিলেন, তাদের উপর ইসরায়েলের এই কাজের নিন্দা করছি। গাজায় কোনো নিরাপদ জায়গা নেই। এই আতঙ্ক শেষ হওয়া উচিত’

জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার ভলকের তুর্ক বলেছেন, ‘ওই শিবির আক্রান্ত হওয়ার পর যে ছবি সামনে এসেছে, তা ভয়ংকর। ইসরায়েল যেভাবে যুদ্ধ করছে, তাতে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে। রোববারের বিমান হামলা একটা জিনিস বুঝিয়ে দিয়েছে, গাজায় কোনো নিরাপদ জায়গা নেই।’

তিনি জানিয়েছেন, ‘আমি্ ইসরায়েলের প্রতি আবেদন জানাচ্ছি, তারা যেন আইসিজে-র নির্দেশ মেনে রাফায় আক্রমণ বন্ধ করে। দুই পক্ষের অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত।’

গত শুক্রবার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে এই নির্দেশ দিয়েছে।

বিষয়:আইসিজে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…