আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা সড়কে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা সড়কে অবস্থান করছে, সম্ভবত জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পর শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আর দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে জারি করা হয়েছে কারফিউ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন বলে বিবিসি সূত্র বলছে।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়েছেন গতকাল মঙ্গলবার দিবাগত রাতে। এরপর আজ সকাল থেকেই রাজধানী কলম্বোতে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দমাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ।

রাজধানীতে নামানো হয় সেনা। এরপরই শ্রীলঙ্কা জুডে জরুরি অবস্থা জারি করা হয়। আর দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে জারি করা হয়েছে কারফিউ। মুখপাত্র দিনুক কলোম্বেজ বলেন: প্রেসিডেন্ট যেহেতু আর দেশে নেই, সেহেতু প্রধানমন্ত্রী এমন পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

বিষয়:জরুরি অবস্থা পলায়ন প্রধানমন্ত্রী বিক্ষোভ রাজাপাকসে শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…