চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাপের বিষ দিয়ে মাদক, গ্রেপ্তার ‘বিগ বস’ বিজয়ী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ১৮, মার্চ ২০২৪
বিনোদন
A A

সাপের বিষ ও বিষধর সাপ পাচারসহ তা দিয়ে মাদক বানানোর অভিযোগে গ্রেপ্তার হলেন জনপ্রিয় ইউটিউবার এবং ‘বিগ বস ওটিটি ২’ বিজয়ী এলভিস যাদব।

রবিবার (১৭ মার্চ) তাকে গ্রেপ্তার করেছে নয়ডা পুলিশ। জানা গেছে, ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে তাকে।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গেছে, প্রাণীসম্পদ রক্ষার আইনে ইউটিউবার এলভিস যাদবের বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলায় আরও পাঁচজনকে আসামি করা হয়। মামলায় রেভ পার্টির আয়োজনে সাপের বিষ দিয়ে নেশা করার মত মারাত্মক অভিযোগ উঠেছে এলভিসের বিরুদ্ধে।

শুরুতে তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ স্বীকার না করলেও পরবর্তীতে তিনি সেই অভিযোগ স্বীকার করে নেন।

গত বছরের ৩ নভেম্বরে নয়ডার সেক্টর ৫১-এ একটি ব্যাঙ্কোয়েট হলে রেভ পার্টির আয়োজন করেছিলেন এলভিস। সেই পার্টিতে আগত অতিথিদের ‘আলাদা মাত্রার’ নেশা করানোর জন্য সাপের বিষ সরবরাহ করেছিলেন তিনি। যদিও সেখানে তখন উপস্থিত ছিলেন না এলভিস। কিন্তু সাপের বিষ আদানপ্রদান নিয়ে তার সঙ্গে অন্যদের যে যোগাযোগ ছিল, তদন্তে নেমে তা জানতে পারে পুলিশ।

পুলিশ যখন ওই রেভ পার্টিতে অভিযান চালায়, তখন সেখান থেকে ২০ এমএল সাপের বিষ উদ্ধার করে। এরপর আরও তল্লাশি চালাতেই ৫টি গোখরাসহ মোট ৯টি সাপ উদ্ধার করা হয়। এরপর দুয়ে দুয়ে চার করতে সময় লাগেনি। তদন্ত নামতেই উঠে আসে এলভিসের নাম।- এনডিটিভি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'বিগ বস ওটিটি ২'এলভিস যাদবওটিটিবিগ বসবিজয়ীবিভাগীয় হেফাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT