চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক মাধ্যম এক্সে ভয়াবহ সাইবার হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৫
তথ্যপ্রযুক্তি
A A

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্স একটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এই ঘটনায় ইউক্রেনকে সন্দেহ করছেন তিনি।

আজ (১১ মার্চ) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, প্ল্যাটফর্মটি একটি বড় সাইবার হামলার মুখোমুখি হয়েছে। তবে এই সমস্যার মধ্যেও কিছু ব্যবহারকারী মাঝে মাঝে প্ল্যাটফর্মে প্রবেশ করতে পেরেছেন বলে এক্সে পোস্ট করে জানিয়েছেন ইলন মাস্ক।

পরে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মাস্ক বলেন, আমরা ঠিক কী ঘটেছে তা নিশ্চিত নই, তবে ইউক্রেন অঞ্চল থেকে এক্স সিস্টেমটি ভেঙে ফেলার জন্য একটি বিশাল সাইবার আক্রমণ করা হয়েছিল।

যদিও তিনি এই সাইবার হামলার কোনো প্রমাণ উপস্থাপন করেননি। সোমবার সকাল থেকে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এক্স প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যার সম্মুখীন হন। শুধু যুক্তরাজ্যেই প্রায় ৮ হাজার ব্যবহারকারী এক্সে লগইন করতে ব্যর্থ হন।

গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়ার সময়ও এক্সে অনুরূপ সমস্যা দেখা দিয়েছিল। তখন প্রযুক্তিগত ত্রুটির কারণে সাক্ষাৎকারটি নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট পরে শুরু হয়েছিল। ইলন মাস্ক সেই সময়ও সাইবার আক্রমণকে সমস্যার কারণ হিসেবে দায়ী করেছিলেন।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এক্সের অভ্যন্তরীণ পরিচালনা প্রক্রিয়া না জেনে এই ঘটনার সঠিক কারণ নির্ণয় করা কঠিন। তবে সমস্যার স্থায়িত্ব ও প্রভাব দেখে ধারণা করা হচ্ছে যে এটি একটি সাইবার হামলা। বিশেষজ্ঞরা এই ধরনের ঘটনায় প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর জোর দিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলন মাস্কসাইবার হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের জন্মযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল ঐতিহাসিক: প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

গাইবান্ধায় বোরো কাটা মাড়াইয়ের কাজ

জুন ১০, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার স্থাপন

জুন ১০, ২০২৬

জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

মেসির গোল-জয় ছাপিয়ে বিশ্বকাপের একদিন আগে আর্জেন্টিনার স্বস্তি যেখানে

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT