চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে টুইটারের অফিস বন্ধ, বাসায় থেকে কাজ করার নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পর ইলন মাস্ক এখন টুইটারের বিভিন্ন অফিস বন্ধ করে দিচ্ছেন। সেইধারায় ভারতে থাকা টুইটারের তিনটি অফিসের মধ্যে দুইটিই বন্ধ করে কর্মীদেরকে বাড়িতে থেকে কাজ করতে বলা হয়েছে।

এরআগে ইলন মাস্ক ভারতে টুইটারের ২০০ কর্মীর মধ্যে ৯০ শতাংশই ছাঁটাই করেছিলেন। দিল্লী ছাড়াও মুম্বাইয়ের অফিস বন্ধ করে দিয়েছেন তিনি।

রিপোর্টে বলা হয়েছে, টুইটার ভারতে তার অফিসগুলোর মধ্যে শুধুমাত্র বেঙ্গালুরুতে একটি অফিস চালু রেখেছে, যেখানে শুধুমাত্র কয়েকজন ইঞ্জিনিয়ার কাজ করছেন।

ভারতই একমাত্র দেশ নয় যেখানে টুইটারের অফিস বন্ধ হচ্ছে। বিলিয়নিয়ার ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর বিভিন্ন দেশে টুইটারের অফিস বন্ধ করেছেন এবং বহু কর্মী ছাঁটাই করেছেন। ভারতের বাজার থেকে টুইটারের ব্যবসা গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

মাস্কের এই ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পর টুইটারের কার্যক্রম চলমান রাখা এবং বিষয়বস্তু নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যাচ্ছে বলে মনে করছে টুইটার। অন্যদিকে মাস্ক বলছেন, টুইটারকে স্থিতিশীল করতে এবং আর্থিক স্বাস্থ্য ফিরিয়ে আনতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এটাতে এবছরের শেষ পর্যন্ত সময় লাগতে পারে।

ইলন মাস্ক টুইটারের দখল নেওয়ার পর মাস্কের বিভিন্ন সিদ্ধান্তের কারণে টুইটারের বিজ্ঞাপন কমে যায় এবং প্রতিষ্ঠানটি ব্যাপক আর্থিক সংকটে পড়ে। টুইটার তার সান ফ্রান্সিসকো এবং লন্ডন অফিসের মিলিয়ন মিলিয়ন ডলারের ভাড়া পরিশোধ করতে ব্যর্থ হয়েছে এবং বিভিন্ন কোম্পানিকে পাওনা মেটাতে না পারায় মামলার সম্মুখীন হয়েছে। অর্থ সংগ্রহের জন্য টুইটার তার প্রথম লোগো পাখির মুর্তি এবং এক্সপ্রেসো মেশিনের মত সম্পদ নিলাম করেছে। এমনকি ইলন মাস্ক টুইটারের দেউলিয়া হওয়ার সম্ভাবনাও ইঙ্গিত দিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলন মাস্ককর্মী ছাটাইটুইটার
শেয়ারTweetPin

সর্বশেষ

২৪ বছর পর বিশ্বকাপে আসা তুরস্ককে হারিয়ে যাত্রা অস্ট্রেলিয়ার

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫১

জুন ১৪, ২০২৬

উৎসাহিত করতে বাংলাদেশ দলের প্রত্যেককে ইমপ্রেস মাত্রার মোবাইল উপহার

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-নির্যাতন মামলা, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT