তথ্যপ্রযুক্তি

টুইটার আরও ইতিবাচক প্ল্যাটফর্ম হয়েছে: ইলন মাস্ক

ইলন মাস্কের ছবি, টুইটার আরও ইতিবাচক প্ল্যাটফর্ম হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলন মাস্কের ছবি, তিনি টুইটারের নতুন মালিক হিসেবে দায়িত্ব গ্রহণের পর মন্তব্য করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্যারিসে এক সম্মেলনে ইলন মাস্ক বলেছেন, সোশ্যাল নেটওয়ার্ক সুশীল সমাজের উপর ক্ষতিকারক প্রভাব ফেলেছিল, সেটি পরিবর্তনের জন্য তিনি টুইটার ইনকর্পোরেটেড কিনেছেন। ইলন মাস্ক দাবি করেছেন, তিনি টুইটারকে আরও ইতিবাচক প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করেছেন।

শুক্রবার (১৬ জুন) প্যারিসের ভিভাটেক সম্মেলনে এক বক্তৃতায় ইলন মাস্ক বলেন, আমার আশা ছিল টুইটারকে পরিবর্তন করা যা প্রজন্মের জন্য ইতিবাচক হবে।

তিনি আরও বলেন, তার বিশ্বাস টুইটারের বেশিভাগ ব্যবহারকারী বলবেন তাদের অভিজ্ঞতা আগের থেকে ভালো।

টুইটারের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার লিন্ডা ইয়াকারিনো বিজ্ঞাপনদাতাদের বিচার করার ক্ষমতা সম্পর্কেও আশাবাদ ব্যক্ত করে বলেছেন, টুইটারে নেটওয়ার্কের ব্যবহার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং আমাদের প্রায় সব বিজ্ঞাপনদাতাই বলেছেন তারা হয় ফিরে এসেছেন, অথবা তারা ফিরে আসবেন।

ইলন মাস্ক যখন টুটারের দায়িত্ব গ্রহণ করেন, তখন বিজ্ঞাপনদাতারা টুইটার থেকে তাদের বিজ্ঞাপন সরাতে শুরু করেন। ইলন মাস্ক মার্চ মাসে জানিয়েছেন, গত অক্টোবর মাস থেকে টুইটারের বিজ্ঞাপনের আয় ৫০ শতাংশ কমেছে।

টুইটার সম্প্রতি সহিংসতা, ঘৃণাত্মক বক্তৃতা, পর্নোগ্রাফি এবং ব্যবসার উদ্দেশ্যে পণ্য প্রচার করা থেকে সরে এসেছে।

বিষয়:ইলন মাস্ক টুইটার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…