রাজনীতি

ইলিয়াস আলীর স্ত্রী লুনার বড় ব্যবধানে জয়

ইলিয়াস আলীর স্ত্রী লুনার বড় ব্যবধানে জয়

সিলেট-২ (বিশ্বনাথ, ওসমানী) আসনে বেসরকারি ফলাফলে ভূমিধস পেয়েছেন গুমের শিকার সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা।

বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী (দেওয়াল গড়ি) মোহাম্মদ মুনতাসির আলী থেকে ৭৯ হাজার ৩২১ ভোটে এগিয়ে বিজয়ী হন লুনা।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট ১২৮টি কেন্দ্রে লুনা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট। দেওয়াল গড়ি প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৮ হাজার ৬ শত ৩৫ ভোট।

বিষয়:ইলিয়াস খেলাফত মজলিস জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ জামায়াত বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…