অপরাধ

উত্তরায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু

রঙিন রেলগাড়ি ও পর্যটকরা বাংলাদেশের প্রকৃতি উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি রঙিন রেলগাড়ি বাংলাদেশের প্রকৃতি ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছে। বন অধিদপ্তর বলছে, হাতির ময়নাতদন্ত করে দাফন করা হবে।

বুধবার ১৭ মে দুপুরে কোটবাড়ি রেলগেট এলাকায় হাতিটিকে একটি ট্রেন ধাক্কা দেয়।

রেলওয়ে পুলিশ জানায়, দুপুরে ঢাকা থেকে আসা একটি ট্রেন রেললাইনের পাশে থাকা দুটি হাতির মধ্যে একটিকে ধাক্কা দেয়। এতে হাতিটি মারা যায়।

ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস হাতিটিকে ধাক্কা দেয়। পরে হাতিটিকে একটি ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হলে ট্রেনটি ওই এলাকা ছেড়ে যায়।

বিমানবন্দর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর আলী জানান, দুর্ঘটনার পর মাহুত অন্য হাতিটি নিয়ে পালিয়ে যায়। মৃত হাতিটি বনবিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

বন অধিদপ্তরের সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ) ইমরান আহমেদ বলেন, হাতির মালিককে এখনও শনাক্ত করা যায়নি। আমরা ময়নাতদন্ত করব এবং সম্ভব হলে ঘটনাস্থলেই প্রাণীটিকে দাফন করব।

বিষয়:উত্তরা ট্রেন ট্রেনের ধাক্কা হাতির মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…