প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সরকার প্রত্যেকের ঘরে বিদ্যুত পৌঁছে দিয়েছে। যদিও বৈশ্বিক পরিস্থিতির কারণে সংকট সৃষ্টি হয়েছে, যা কেটে যাবে। গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরমাণু চুল্লি স্থাপনের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






