বাংলাদেশ

ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ বৈদ্যুতিক বাসের উদ্বোধন করেন, ঢাকায় পরিবহন উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস।

উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে শুক্রবার (১৬ মে) এক পোস্টে এ কথা বলেন। তিনি জানান, প্রকল্পটি শুরু হতে যাচ্ছে আগামী ১ জুলাই থেকে। শহরে গণপরিবহনের সমস্যা সমাধানে এই উদ্যোগ সরকারের।

এ প্রকল্পে কেনা হচ্ছে ৪০০ বাস। চার্জিং ডিপো থাকছে ৩টি। প্রকল্পটি শেষ করা হবে ২০৩০ সালের মধ্যে। এতে বিশ্বব্যাংক দেবে ২ হাজার ১৩৫ কোটি। সরকার দেবে ৩৭৫ কোটি টাকা।

বিষয়:আসিফ মাহমুদ বৈদ্যুতিক বাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…