ব্যাটারি চালিত অটোরিক্সা ও ইজিবাইক সারাদেশেই সহজ যোগাযোগের মাধ্যম। চালাতে লাগে না প্যাডেলের শক্তি, প্রয়োজন হয় না তেল গ্যাসের। অটোরিক্সা চলানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বিদ্যুতের। বেশিরভাগ অটোরিক্সা চার্জ হয় বেআইনিভাবে বা অবৈধ সংযোগের মাধ্যমে। দৈনিক ৮-১০ ঘণ্টা করে চার্জ দিতে হয়। যার বেশিরভাগই দেয়া হয় রাতে।







