জনপদ

শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬ উপনির্বাচন হতে পারে এপ্রিলে

শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬ উপনির্বাচন হতে পারে এপ্রিলে

ছবি: সংগৃহীত

আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ আসনের নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো রুহুল আমিন মল্লিক।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, দুটি আসনে নির্বাচনের জন্য বিকেলে তফসিল ঘোষণা করতে পারে কমিশন। এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে শেরপুর-৩ আসনের প্রার্থী মারা যাওয়ায় ওই নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এর ফলে এই আসনে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করবে ইসি।

এছাড়া বগুড়া-৬ ও ঢাকা-১৭ এই দুটি আসন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনে জয়লাভ করেছিলেন। কিন্তু ইসির নিয়মানুযায়ী, সংসদে একাধিক আসন থেকে শপথ নেওয়া যায় না। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। এই শূন্য আসনেই উপ-নির্বাচনের ঘোষণা দেবে নির্বাচন কমিশন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…