চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কমিশন।

আজ ৯ জানুয়ারি শুক্রবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী আদালত কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোটের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।

তিনি জানান, আদালতের আদেশের প্রতি সম্মান জানিয়ে এবং আইনি জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত থেকে পরবর্তী নির্দেশনা এলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Banglabid

ইসি সূত্রে জানা গেছে, এই দুই আসনের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চালানো সম্ভব নয় বলে নির্বাচন কমিশন মনে করছে।

এদিকে বৃহস্পতিবার কুমিল্লা-২ আসনের সীমানা সংক্রান্ত বিষয়েও আদালতের একটি রায় এসেছে। ফলে ওই আসন নিয়েও নির্বাচন কমিশন পরবর্তী করণীয় নির্ধারণে আইনগত দিক পর্যালোচনা করছে বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে একাধিক মামলা চলমান রয়েছে। এসব মামলার নিষ্পত্তির ওপর সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচনী কার্যক্রম অনেকটাই নির্ভর করছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬নির্বাচন স্থগিত
শেয়ারTweetPin

সর্বশেষ

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ? ইসলামের দৃষ্টিতে শুক্রবারের বিশেষ মর্যাদা

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে ভূমিধস: নিহত ৫

আগস্ট ১৪, ২০২৬
সংগৃহীত

ভাটারা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT