বাংলাদেশ

তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা বাহিনী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আবার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার ২৭ নভেম্বর, রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টায় এই বৈঠক শুরু হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা অংশ নিয়েছেন।

আজকের বৈঠকে নির্বাচনে নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণ করতে নির্দেশনা দেবে ইসি, একইসঙ্গে ভোটের আগে-পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং ভোটকেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে, সে বিষয়ও চূড়ান্ত হতে পারে বলে জানা যায়।

এর আগে প্রথম দফা প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক গত ২০ অক্টোবর হয়েছিল, যেখানে সংসদ নির্বাচনকে ঘিয়ে সার্বিক বিষয় আলোচনা করা হয়।

বিষয়:আইনশৃঙ্খলা বাহিনী তফসিল ঘোষণা নির্বাচন কমিশন বৈঠক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…