চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলার সেরা ৯ প্রকাশনা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করল বিকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

একুশে বইমেলা ২০২২ এ বিকাশ পেমেন্টের মাধ্যমে সর্বোচ্চ বই বিক্রেতা ৯ প্রকাশনা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করল বিকাশ।

তিন ক্যাটাগরিতে সেরা বই বিক্রেতা প্রকাশনীগুলোকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

প্যাভিলিয়ন ক্যাটাগরিতে বিকাশের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট গ্রহণ করে প্রথম পুরস্কার ‘আইফোন’ জিতে নেয় ‘অন্যপ্রকাশ’। একইভাবে, ভিন্ন দু’টি স্টল ক্যাটাগরিতে সর্বোচ্চ বিক্রেতা হিসেবে প্রথম পুরস্কার ‘আইফোন’ জিতে নেয় ‘বাতিঘর’ ও ‘দ্য পপ আপ ফ্যাক্টরি’ প্রকাশনী।

দ্বিতীয় পুরস্কার হিসেবে ‘ঢাকা-কক্সবাজার বিমান টিকেট সহ পাঁচ তারকা হোটেলে দুই রাত অবকাশ যাপন’ জিতে নেয় তাম্রলিপি (প্যাভিলিয়ন), আদর্শ (স্টল), ও পারিজাত প্রকাশনী (স্টল)। তৃতীয় পুরস্কার হিসেবে ‘রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বুফে ডিনার’ জিতে নেয় প্রথমা (প্যাভিলিয়ন), জ্ঞানকোষ (স্টল) ও অস্তিত্ব প্রকাশনী (স্টল)।

সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রকাশকদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম, বাতিঘরের স্বত্বাধিকারী দীপংকর দাশ, পপ আপ ফ্যাক্টরির রুমানা শারমিন, বিকাশের হেড অফ ডিস্ট্রিবিউশন ও রিটেইল বিজনেস মোহাম্মদ ইরফানুল হক, জেনারেল ম্যানেজার সিরাজুল মাওলা ও অন্যান্য প্রকাশকরা।

Reneta

বই মেলায় প্রকাশকদের ডিজিটাল পেমেন্টে উৎসাহিত করতে এই আয়োজন করে দেশের সবচেয়ে বড় এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। দেশজুড়ে বড় ব্র্যান্ড শপ, অনলাইন মার্কেটে প্লেস সহ গলির ফার্মেসী, মুদি দোকান, লাইব্রেরী, লাইফস্টাইল পণ্যের ছোট বড় সব দোকানে ক্রমশ জনপ্রিয় হচ্ছে বিকাশ পেমেন্ট। বর্তমানে দুই লাখ ৬০ হাজারেরও বেশি মার্চেন্ট রয়েছে বিকাশের।

উল্লেখ্য, বাংলা একাডেমি আয়োজিত একুশে বই মেলার সাথে বিকাশের সম্পৃক্ততা দীর্ঘ দিনের। বই কিনতে উৎসাহিত করতে প্রতি বছর বইমেলায় ক্যাশব্যাকও দিয়ে আসছে বিকাশ। এছাড়া গত পাঁচ বছর ধরে মূল পৃষ্ঠপোষক হিসেবেও বাংলা একাডেমি একুশে বই মেলার সাথে সম্পৃক্ত আছে বিকাশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একুশে বই মেলাবিকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT