বান্দরবানে আলোচিত সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের বিরুদ্ধে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, কেএনএফ নির্মূল না হওয়া পর্যন্ত সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ সাঁড়াশি অভিযান চলবে। অন্যদিকে, সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার অপহৃত ম্যানেজার নিজাম উদ্দীনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2026/08/Picsart_26-08-11_10-56-38-660.jpg?fit=1600%2C800&quality=100&ssl=1)




