বিনোদন

ঈদের দিনে চ্যানেল আইয়ে যতো আয়োজন

ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

ঈদ উৎসবের সময় চ্যানেল আইয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ উদযাপনের সময় চ্যানেল আইয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আয়োজনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। তার মাঝে ঈদের দিন থাকছে একটি সিনেমা , দুটি টেলিফিল্ম, দুটি নাটক সহ নানা আয়োজন।

ঈদের দিন সকাল ৮ টায় তৃতীয় মাত্রার বিশেষ পর্ব প্রচার করা হবে। উপস্থাপনা ও পরিচালনা করেছেন জিল্লুর রহমান

সকাল ১০ টা ১৫ মিনিটে প্রচার করা হবে বাংলা সিনেমা ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। নির্মলেন্দু গুণ এর কবিতা অবলম্বনে পরিচালনায় মাসুদ পথিক। এ ছবিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শিমলা, জুয়েল জহুর প্রমুখ।

এরপর দুপুর ২ টা ৩০ মিনিটে প্রচার করা হবে টেলিফিল্ম ‘জীবনের কাছে’ রচনায় বিপাশা হায়াত, পরিচালনায় আরিফ খান। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ প্রমুখ।

বিকেল ৪ টা ৩০ মিনিটে থাকছে আরেকটি টেলিফিল্ম। নাম ‘শেষমেশ’। রচনা ও পরিচালনায় কাজল আরেফিন অমি।

বিকেল ০৫ টা ৪০ মিনিটে থাকছে ঈদ উপলক্ষে বিশেষ সংগীতানুষ্ঠান।

সন্ধ্যা ০৬ টা ১০ মিনিটে প্রচার করা হবে ছোটকাকু সিরিজ ‘নাকাল নকল ছোটকাকু’। ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ পরিচালনা করেছেন আফজাল হোসেন।

০৭ টা ৫০ মিনিটে থাকছে নাটক ‘গায়ে হলুদের রাতে’। রচনায় রাজিয়া সুলতানা জেনি। পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে নিলয় আলমগীর, রিয়ামনি, মিলি বাশার, ডলি জহুর প্রমুখ।

রাত ০৯ টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘শিলাবৃষ্টির শরবত’। গল্প লিখেছেন রাবেয়া খাতুন এবং পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে চিত্রলেখা গুহ, আবুল হায়াত, জাকিয়া বারি মম প্রমুখ।

বিষয়:ঈদের দিন ঈদের নাটক ঈদের সিনেমা চ্যানেল আই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…