বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ল

বাংলাদেশের সংসদে আলোচনা চলছে, সংসদ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদে আলোচনা চলাকালে সংসদ সদস্যরা উপস্থিত, একটি গুরুত্বপূর্ণ বৈঠক।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবারের ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানো হয়েছে। ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটির ঘোষণা দিয়েছে সরকার। 

সোমবারজাতীয় সংসদ ভবনে মন্ত্রী পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এ তথ্য জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান: সুখবর হলো ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ভ্রমণ যেন সহজ হয়।

এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দু’দিনই পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার। এ ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল শুক্র, শনি ও রোববার ঈদের ছুটি থাকবে।

এর আগে ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা ছিল, এবার এদিনও ছুটি ঘোষণা করা হলো। সে ক্ষেত্রে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন।

বিষয়:ঈদুল ফিতর ঈদের ছুটি মন্ত্রিসভা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…