চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের দিনে চ্যানেল আইয়ে যতো আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ১৬, জুন ২০২৪
বিনোদন
A A
ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। ঈদুল আজহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।
তার মাঝে ঈদের দিন থাকছে একটি সিনেমা , দুটি টেলিফিল্ম, দুটি নাটক সহ নানা আয়োজন।
চলচ্চিত্র
ঈদুল আজহার দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে বাংলা চলচ্চিত্র ‘বাই সাইকেল ও ভালোবাসা’। পরিচালনায় শহীদুল আলম সাচ্চু। অভিনয়ে আরমান পারভেজ মুরাদ, সাদ নাওভি, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
টেলিফিল্ম
এদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘প্রান্তর’। রচনা বদরুল আনাম সৌদ, পরিচালনায় আরিফ খান। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, আব্দুর নুর সজল, জাকিয়া বারি মম প্রমুখ।
 একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে টেলিফিল্ম ‘রাজপুত্র ও অপ্সরী’। রচনা ফারিয়া হোসেন ও পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে জুনায়েদ বোগদাদী, পারসা ইভানা, আবুল হায়াত, মাসুম বাশার প্রমুখ।
নাটক
ঈদুল আযহার দিন রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটক ‘চাঁদের হাট’। রচনা ও পরিচালনায় কে এম সোহাগ রানা। অভিনয়ে তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, মুনিরা মিঠু, ডা. এজাজ প্রমুখ।
এদিন রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটক ‘কদম’। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে সায়েদ জামান শাওন, তানিয়া বৃষ্টি, আবুল হায়াত প্রমুখ।
ছোটকাকু সিরিজের নতুন ধারাবাহিক ‘‘হবিগঞ্জের হরবোলা’
ফরিদুর রেজা সাগর এর ছোটকাকু সিরিজের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হবিগঞ্জের হরবোলা’ দেখা যাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এটি নাট্যরূপ ও পরিচালনায় আফজাল হোসেন।
কেকা ফেরদৌসীর ‘পূরবী ঈদ আনন্দ’
বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী’র উপস্থাপনা ও পরিচালনায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পূরবী ঈদ আনন্দ’। এবারের অনুষ্ঠানের বিভিন্ন গেম শোতে অংশ নিবেন বিভিন্ন অঙ্গনের শিল্পীরা। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন সকাল ৯টা ৩০ মিনিটে।
রেজওয়ানা চৌধুরী বন্যার ‘একক সংগীতানুষ্ঠান’
ঈদুল আযহার দিন বিকেল ৫টা ৪০ মিনিটে প্রচার হবে রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতানুষ্ঠান। প্রভাসে ধারণকৃত অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্র সংগীতের ৫টি গান পরিবেশন করেছেন। পরিচালনায় সোহেল রানা বিদ্যুত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আবুল হায়াতআরমান পারভেজ মুরাদচ্যানেল আইজুনায়েদ বোগদাদীটেলিফিল্মনাটকপারসা ইভানাবদরুল আনাম সৌদমাসুম বাশাররাবেয়া খাতুনরাবেয়া খাতুনেলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুসাদ নাওভিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT