চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের ঈদের জামাতে সুপারস্টার শাকিব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ২৮, মে ২০২৬
বিনোদন
A A

পবিত্র ঈদুল আজহার দিনে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ঈদের দ্বিতীয় জামাতে অংশ নেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। বৃহস্পতিবার সকাল ১১টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত এ জামাতে ইমপ্রেস গ্রুপ ও ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের পরিচালনা পরিষদের সদস্য, চ্যানেল আইয়ের শিল্পী-কলাকুশলী এবং স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

ঈদের দিনে শাকিব খানের এই উপস্থিতি ছিল ভক্ত ও উপস্থিত মুসল্লিদের জন্য বাড়তি আকর্ষণ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

তবে এবারের ঈদ শাকিব খানের জন্য শুধুই ধর্মীয় উৎসবের দিন নয়, এটি তার ক্যারিয়ারেরও এক বিশেষ মাইলফলক। কারণ ২৮ মে-ই তার অভিনয় জীবনের ২৭ বছর পূর্ণ হয়েছে। ১৯৯৯ সালের এই দিনেই মুক্তি পেয়েছিল তার প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা, যেটি দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি।

দীর্ঘ এই পথচলায় দেশের চলচ্চিত্রাঙ্গনের সবচেয়ে বড় তারকায় পরিণত হওয়া শাকিব খান এবারও ঈদে রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার অভিনীত নতুন সিনেমা ‘রকস্টার’ মুক্তি পেয়েছে সারা দেশের শতাধিক প্রেক্ষাগৃহে। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।

একদিকে ক্যারিয়ারের ২৭ বছরের অর্জন, অন্যদিকে ঈদের দিনে নতুন সিনেমার সাফল্যের প্রত্যাশা—সব মিলিয়ে এবারের ঈদ যেন শাকিব খানের জন্য হয়ে উঠেছে আরও বেশি তাৎপর্যময়।Fb

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইরকস্টারশাকিবসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে প্রথম ম্যাচে অনিশ্চিত নেইমার

মে ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড়

মে ২৯, ২০২৬

ঈদের ছুটিতে ঢাকার বাতাসে স্বস্তি

মে ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

মে ২৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

আলবার্টার সম্ভাব্য গণভোট বিপজ্জনক: মার্ক কার্নি

মে ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT