চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২২
বাংলাদেশ
A A
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি ও শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌহার্দ্য, সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ঈদ পুনর্মিলনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত ( ১৩ জুলাই ২০২২ খ্রিষ্টাব্দ) বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে পবিত্র ঈদ-উল-আযহা পরবর্তী আয়োজিত ঈদ পুনর্মিলনীতে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তপাদার প্রমুখসহ সম্মানিত ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, পরিচালকবৃন্দ ও অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।

Banglabid

এসময় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, ঈদ-উল- আযহা হলো আত্মত্যাগের ঈদ। কিভাবে অন্যের উপকারে নিজেকে ত্যাগ করতে হয় তা শেখায় এই পবিত্র ঈদ-উল-আযহা। আমরা যার যার দায়িত্ব ঠিক মতো পালন করব। সময় মতো কাজ না করলে আমরা যে বেতন পাবো তা হালাল হবে না।তিনি বলেন, জাতির জনকের নামের এই বিশ্ববিদ্যালয় হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়কে গুরুত্বসহকারে দেখেন। তিনি সব সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের খোঁজ খবর রাখেন।

উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও বাংলাদেশে মেট্রোরেল, কর্ণফুলি টানেলের মতো বড় বড় প্রকল্প জননেত্রীর হাতে বাস্তবায়িত করার মাধ্যমে দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝেও গত ১১ জুলাই ২০২২, সোমবার বিশেষ ব্যবস্থায় রোগীদের সুবিধার্থে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ খোলা ছিল। ঈদের ছুটির মাঝে সাধারণ জরুরি বিভাগ, বিভিন্ন বিভাগের জরুরি বিভাগসমূহ ও হাসপাতালের ইনডোর সেবা প্রচলিত নিয়মে যথারীতি চালু ছিল।

Reneta

ঈদের ছুটির মাঝে হাসপাতালের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে জন্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্ধের আগেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ মহোদয় সম্মানিত বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ও সম্মানিত পরিচালক (হাসপাতাল)সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দিন দ্য ডে’ দেখে যা বললেন ‘ভয়ঙ্কর সুন্দর’ নির্মাতা

পরবর্তী

রাজধানীতে ফিরছে মানুষ

পরবর্তী
রাজধানীতে মানুষ ফিরছে, যাত্রীরা ট্রেনে ও রাস্তায় আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ফিরছে মানুষ

ঈদে জয়পুরহাটে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে জয়পুরহাটে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT