প্রতিবারের মত এবারও তেজগাঁও চ্যানেল আই জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৮ মে সকাল সাড়ে ৭ টায় চ্যানেল আই প্রাঙ্গণে জামাতে ইমপ্রেস গ্রুপ ও ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের পরিচালনা পরিষদের সদস্যরা অংশ নেন। একইসাথে চ্যানেল আইয়ের শিল্পী কলাকুশলীসহ স্থানীয়রা প্রতিবারের মতো এবারও জামাতে অংশ নেন। পরবর্তী ঈদ জামাত অনুষ্ঠিত হবে আজ বেলা ১১ টায়।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। অনেক বছর ধরে চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।








