অর্থনীতি

‘ডিম ট্রাকে থাকতেই হাতবদল হয় চারবার’

ডিমের ট্রাকে হাতবদল হচ্ছে, বাংলাদেশি বাজারে ডিমের চাহিদা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিমের ট্রাকে হাতবদল হচ্ছে, বাংলাদেশে ডিমের বাজারে চাহিদা ও সরবরাহের পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ডিম ট্রাকে থাকা অবস্থাতেই কারওয়ান বাজারে চারবার হাতবদল হয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (৯ অক্টোবর) সমন্বয়ক হাসনাত তার ফেসবুক প্রোফাইল থেকে করা এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে তিনি বলেন, ডিম ট্রাকে থাকা অবস্থাতেই কারওয়ান বাজারে চারবার ডিমের হাতবদল হয়। এখন পর্যন্ত এই সরকার কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি। শুধু সিন্ডিকেটের সাইনবোর্ড পরিবর্তন হয়েছে। সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারলে এই অভ্যুত্থানের প্রাথমিক মাহাত্ম্য কী?

উল্লেখ্য, দেশের বাজারে বছরের ব্যবধানে ডিমের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। কিছু মুনাফালোভীর দৌরাত্ম্যে দাম বেড়েছে খুচরা বাজারেও। এতে সাধারণ ভোক্তার নাগালের বাইরে চলে গেছে ডিমের দাম। দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার শর্তসাপেক্ষে ৭ প্রতিষ্ঠানকে সাড়ে চার কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে। একই সঙ্গে আমদানি করা ডিমের দাম নাগালের মধ্যে রাখতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বিষয়:ডিম ডিমের দাম ডিমের বাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…