প্রবাসীদের সমস্যা সমাধানের প্রচেষ্টায় মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের একত্রিত সভা, যেখানে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মোহাম্মদ মাহমুদুল: প্রবাসীদের সমসাময়িক সমস্যাগুলো সমাধানের প্রচেষ্টা অব্যাহত রেখেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন।
এ বিষয়ে রোববার (২৮ জুলাই) হাইকমিশনের কাউন্সেলর শ্রম ও দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ মালদ্বীপের ডেপুটি কন্ট্রোলার অব ইমিগ্রেশন আহমেদ আশফানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় ইমিগ্রেশনের বিভিন্ন সমসাময়িক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। সেইসাথে আনডকুমেন্টেড প্রবাসীদের বৈধকরণ এবং ইমিগ্রেশনের বিভিন্ন অপারেশনে বৈধ ভিসাধারী প্রবাসী বাংলাদেশিরা যাতে কোনো হয়রানির শিকার না হয় সে বিষয়ে অনুরোধ জানানো হয়।
সাক্ষাৎ এর সময় মিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন ও ইমিগ্রেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






