বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

তথ্যমন্ত্রী একটি বৈঠকে বসে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন, পেছনে কাঠের দেওয়াল।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বুধবার ২১ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় মন্ত্রী এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাঙালির প্রত্যাশা একদিন জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃত পাবে বাংলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশপাশি রাশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্সের প্রতিনিধিরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






