বাংলাদেশ

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের অবস্থার উন্নতি

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলাদেশি বিশিষ্ট শিক্ষাবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের অবস্থার উন্নতি হচ্ছে

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় তাঁর লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হয়েছে। তিনি এখনো করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট ডা. বরেণ চক্রবর্তী।

ডা. বরেণ চক্রবর্তী  বলেন, রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন সৈয়দ মনজুরুল ইসলাম। তাঁর ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়েছিল। তাঁর ফুসফুসের সংক্রমণ কমে এসেছে। তবে এখনো শঙ্কামুক্ত নন তিনি।

উল্লেখ্য, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম গত শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে গাড়িচালক একজনের সহায়তায় তাঁকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেন। খবর পেয়ে মাজহারুল ইসলামসহ অন্যরা সেখানে যান। সেখান থেকে তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। তাঁর হার্টে রিং পরানো হয়।

গত শনিবার থেকে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হয়। অক্সিজেন লেভেল কমতে থাকে, ফুসফুসে পানি জমার কারণে পরিস্থিতি খারাপের দিকে গেলে রোববার সন্ধ্যায় লাইফ সাপোর্ট দেওয়া হয়। প্রায় ৪৮ ঘণ্টা লাইফসাপোর্টে ছিলেন তিনি।

বিষয়:ইংরেজি বিভাগঢাকা বিশ্ববিদ্যালয়শিক্ষাবিদসৈয়দ মনজুরুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…