শিক্ষা

তীব্র গরমে আজ যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমে খালি ডেস্ক ও বেঞ্চ. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র গরমের কারণে আজ বিভিন্ন জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে, ক্লাসরুমে খালি ডেস্ক ও বেঞ্চ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশে চলমান তাপদাহের কারণে আজ সোমবার ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে এ সিদ্ধান্তের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেসব প্রতিষ্ঠান চাইলে খোলা রাখতে পারবে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

প্রভাতী শাখায় ক্লাস হওয়ায় প্রাথমিক স্কুল খোলা থাকবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এর আগে রোববার ২৮ এপ্রিল শিক্ষামন্ত্রী বলেন, তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে সংশ্লিষ্ট শিক্ষা অফিস আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে নির্দিষ্ট এলাকার প্রতিষ্ঠান বন্ধ দিতে পারবে।

বিষয়:তীব্র তাপদাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…