শিক্ষা

শর্ত সাপেক্ষে রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারেও ক্লাস

শিক্ষার্থীরা স্কুলে ফিরছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা স্কুলে ফিরছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শর্ত পালন সাপেক্ষে রোববার (৫ মে) থেকে দেশের সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাছাড়া এখন থেকে শনিবারেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার কথা জানানো হয়েছে। 

শনিবার (৪ মে) এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৫ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের শর্ত পালন সাপেক্ষে আগামীকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২৫ এপ্রিলের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণি কার্যক্রমের যে অংশ শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং যেসব কার্যক্রমে সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সেসব কার্যক্রম সীমিত থাকবে। তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।

বিষয়:শিক্ষা প্রতিষ্ঠান স্কুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…