বাংলাদেশ

শিক্ষাখাতে পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে জনশুমারি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী শিক্ষাখাতে পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী শিক্ষাখাতে পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে জনশুমারি বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোরশেদ আলম: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন: জনশুমারির মাধ্যমে শিক্ষার হারের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে এবং সারাদেশের একটি সঠিক চিত্র আমাদের হাতে আসবে। কতজন মানুষ নিরক্ষর রয়েছেন, কতজন শিক্ষিত হয়েছেন এবং তাদের আর্থসামাজিক যে অবস্থান আমরা পাব সেটি বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।

বুধবার সকালে চাঁদপুরে ষষ্ঠ ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এই প্রথমবার দেশে ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে হওয়ার কারণে এর যত তথ্য সংগৃহীত হবে ব্যবহার তত সহজ হয়ে যাবে। জনশুমারির মাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত বের করা এবং গবেষণা করা অনেক বেশি সহজ হবে।’

চাঁদপুরে ১০৪ জন জোনাল ও আইটি অফিসার এবং ৭ হাজার সুপারভাইজার ও গণনাকারী জনশুমারিতে কাজ করবে।

বিষয়:জনশুমারি শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…