শিক্ষা

বেসরকারি শিক্ষকদের অবসরভাতা নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশ সংসদে সংসদ সদস্যরা বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ সংসদে সদস্যরা বৈঠকে অংশগ্রহণ করছেন, আলোচনাসভা ও কার্যক্রম চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী বলেছেন, বেসরকারি শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণভাতা পাওয়ার ক্ষেত্রে বিলম্বের সমস্যা সমাধানে সরকার আন্তরিক রয়েছে।

বুধবার (২৬ জুন) সংসদে টেবিলে উপস্থাপিত স্বতন্ত্র সদস্য মোসা. তাহমিনা বেগমের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মুহিবুল হাসান চৌধুরী বলেন, এ খাতে পর্যাপ্ত অর্থ সংস্থান না থাকায় মূলত বেসরকারি শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণভাতা পাওয়ার ক্ষেত্রে বেশি সময় লাগছে এবং সমস্যা তৈরি হচ্ছে। অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বিবেচনায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে ৩০১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ সব শিক্ষকদের অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসরভাতা দেওয়া সম্ভব নয়।

মন্ত্রী বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সমস্যার উত্তরণে কমিটি গঠন করা হয়েছে এবং গঠিত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে বলেও জানান তিনি।

বিষয়:অবসর ভাতা শিক্ষক শিক্ষামন্ত্রী সংসদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…