বিএনপি-জামায়াতের সহিংসতা বিষয়ে সজাগ থাকতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বিএনপি-জামায়াতের সহিংসতা বিষয়ে সচেতন থাকতে বলেছেন, বিভিন্ন সাংবাদিক ও নেতাদের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি-জামায়াত যারা স্বাধীনতাবিরোধী, তারা যেন কোনভাবেই দূর্গাপূজা ও নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সংকট, সহিংসতা এবং দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে চাঁদপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে বাহিনীর সদস্যদের ১৬টি সাইকেল ও একটি সেলাই মেশিন তুলে দেন শিক্ষামন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল।






