চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেন্ডুলামের মতো দুলছে এজবাস্টন টেস্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৯ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

পেন্ডুলামের মতো দুলছে এজবাস্টন টেস্টের ভাগ্য। সিরিজ নির্ধারণী ম্যাচে তৃতীয় দিন পর্যন্ত বেশ এগিয়েই ছিল ভারত। তবে চতুর্থ দিনে সফরকারীদের চমকে দেয় ইংলিশরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা চারশ’র নিচে রেখেছে বেন স্টোকিসের দল। আবার ব্যাটিংয়ে নেমে সফরকারী বোলারদের রীতিমতো হতাশায় ডোবাচ্ছেন জো রুট-জনি বেয়ারস্টোরা।

আগের দিনের ১২৫ রান নিয়ে সোমবার চতুর্থ দিনের খেলায় ব্যাট করতে নামে ভারত। ৬৬ রান করা পূজারাকে ফিরিয়ে ইংলিশদের প্রথম সাফল্য এনে দেন ব্রড। বাউন্সারের ফাঁদে ফেলে আইয়ারকে সাজঘরে ফেরান ম্যাথু পটস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো ভারতের ইনিংস থামে ২৪৫ রানে।

৪ উইকেট নিয়ে এ ইনিংসে ইংল্যান্ডের সেরা বোলার বেন স্টোকস। দুটি করে উইকেট নিয়েছেন পটস ও ব্রড। শেষ ইনিংসে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭৮ রানের।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক শট খেলতে শুরু করেন ইংলিশ ওপেনাররা। কোনো উইকেট না হারিয়ে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন খুব দ্রুত। কিন্তু জাসপ্রীত বুমরাহর পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্টোকসের দল। পরে চাপ সামলে নেন রুট ও বেয়ারস্টো।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শেষ ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২৫৫ রান। ম্যাচ জিততে ইংলিশদের দরকার এখনো ১২৩ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডএজবাস্টন টেস্টবেয়ারস্টোভারতরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT