চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইকুয়েডরের এক খেলোয়াড়ের স্ত্রী ও সন্তানকে অপহরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ইকুয়েডরের ফুটবলার জ্যাকসন রদ্রিগেজের স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক সন্তানকে অপহরণ করা হয়েছে। বুধবার জ্যাকসনের বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়। জাতীয় দল থেকে সম্প্রতি অবসর নেয়া ২৬ বর্ষী জ্যাকসন তখন খাটের নিচে লুকিয়ে রক্ষা পান। জ্যাকসন ইকুয়েডরের প্রথমসারির দল লিগা প্রো’র এমেলেক এর হয়ে খেলেন।

স্থানীয় পুলিশ প্রধান এডিসন রদ্রিগেজ জানিয়েছেন, ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। রদ্রিগেজ সংবাদমাধ্যমে জানান, ওই খেলোয়াড় দরজা ভাঙার শব্দ শুনে খাটের নিচে লুকিয়ে ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।

পুলিশের মতে, জ্যাকসন জানালা দিয়ে দেখেছেন, একটি ধূসর রঙের পিকআপ ব্যবহার করেছে দুষ্কৃতকারীরা। ইকুয়েডর সরকার ১০ দিন আগে দেশটির নয়টি স্থানে জরুরি অবস্থা ঘোষণার পর এ ঘটনা ঘটল। এ নয়টি স্থানের মধ্যে গুয়াইয়াস প্রদেশও আছে, যেখানে গুয়াইয়াকিল বন্দরনগরী অবস্থিত।

সংঘবদ্ধ অপরাধী চক্রের মোকাবিলায় জরুরি অবস্থা জারি করা এসব স্থানে নিরাপত্তা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষের দাবি, সংঘবদ্ধ অপরাধী চক্রের কারণে সহিংস ঘটনা বাড়ছে।

গত বছর ডিসেম্বরে ইকুয়েডরের শীর্ষে লিগের ক্লাব লিগা দে কিটোর ডিফেন্ডার পেদ্রো পেরলাজাকে রাজধানী কিটো থেকে ১১৩ মাইল উত্তর-পশ্চিমাঞ্চলের শহর এসমেরালদাসে অপহরণ করা হয়। কিছুদিন পর তাকে উদ্ধার করে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইকুয়েডরএডিসনজ্যাকসনলিগা প্রো ইকুয়েডরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT