চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইজারে চলমান রাজনৈতিক সংকট নিয়ে ইকোয়াস নেতাদের বৈঠক

মোঃ জাহিদুর রাব্বীমোঃ জাহিদুর রাব্বী
৯:১৬ পূর্বাহ্ন ১১, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

নাইজারে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে বেশকিছু নিষেধাজ্ঞার পাশাপাশি ৭ দিনের আলটিমেটাম দিয়েছিল ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস- ইকোয়াস। তবে সামরিক বাহিনী ক্ষমতা হস্তান্তর না করায় নাইজারে গণতন্ত্র পুনরুদ্ধারে সম্ভাব্য পদক্ষেপগুলো নিয়ে সম্মেলনে আবারও আলোচনা করেছে পশ্চিম আফ্রিকার ১৫টি দেশের এই জোট। শান্তিপূর্ণভাবে সংকট নিরসনেই বেশি জোর দেওয়া হয়েছে।

গত সপ্তাহে নাইজারে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা তৈরি করেছিলেন ইকোয়াস রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা প্রধানরা। এই পদক্ষেপের বিষয়েও আলোচনা করেন রাষ্ট্রপ্রধানরা। তবে কখন বা কোন পরিস্থিতিতে নাইজারের মধ্যে সেনা মোতায়েন হতে পারে তার কোন ইঙ্গিত দেয়া হয় নি। তবে যত দ্রুত সম্ভব একটি সামরিক বাহিনী প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে তারা। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু জানিয়েছেন, শেষ অবলম্বন হিসেবে সামরিক শক্তি প্রয়োগ করা হতে পারে।

এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের কাছে সহযোগিতা চেয়েছে নাইজারের সেনা সরকার। প্রতিবেশি দেশগুলোর সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় নাইজারের আকাশসীমা বন্ধ করে দিয়েছে দেশটির সেনা সরকার। বুরকিনা ফাসো ও মালির সামরিক শাসকেরা নাইজারের সেনা সরকারকে সমর্থন দিয়েছে।

গত ২৬ জুলাই নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সেনা অভ্যুত্থানে নেতৃত্বদানকারী জেনারেল আবদোরাহমানে চিয়ানি। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোম ও তার পরিবারের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দেশটির চলমান পরিস্থিতি নিয়ে নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

নাইজার ছাড়াও ওই অঞ্চলের আরো তিনটি দেশে গত চার বছরে পাঁচটি সেনা অভ্যুত্থান হয়েছে। ওই অঞ্চলে পশ্চিমাদের প্রতি বিদ্বেষ থেকে এসব সেনা অভ্যুত্থানের সূচনা ঘটছে। বিশ্লেষকরা ধারণা করছেন, এই সেনা অভ্যুত্থানকে কাজে লাগাতে চাইছে রাশিয়া, তুরস্ক ও চীন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইকোয়াসনাইজারসেনা অভ্যুত্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের দিন ও পরের দিনের মেট্রোরেল চলাচলের সময়সূচি

মার্চ ২০, ২০২৬

মৌসুম সেরা টাইমিং করেও সেমিতে খেলা হল না ইমরানুরের

মার্চ ২০, ২০২৬

ঈদকে ঘিরে সারাদেশে ‘ডিজিটাল নিরাপত্তা বলয়’

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ডোনাল্ড ট্রাম্প

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT