কিশোরগঞ্জ

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মালয়েশিয়ায় টাকা লেনদেনের ঘটনায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের ২ নং সদস্য মো. আলী আকবর জানান, মালয়শিয়ায় প্রবাসীদের মধ্যে টাকা লেনদেনের ঘটনায় এলাকায় নজরুল ইসলামের ছেলে বাবুল মিয়া ও তোতা মিরার ছেলে আজিজুল মুন্সির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের মধ্যে চার-পাঁচজন রয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:অষ্টগ্রাম থানা সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…