চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে যাওয়া ঠেকাতে উদ্যোগ ইসিবির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগে খেলতে আগ্রহী হওয়া ক্রিকেটারের সংখ্যা বেড়েই চলেছে। বিপুল অর্থ উপার্জনের আশায় অনেকেই জাতীয় দলে খেলার প্রতি হচ্ছেন উদাসীন। মেধাবী ক্রিকেটারদের ধরে রাখা অনেক দেশের ক্রিকেট বোর্ডের জন্য হয়ে উঠছে কঠিন। সেরা ও সম্ভাবনাময় ক্রিকেটারদের ধরে রাখতে তাদের সঙ্গে একাধিক বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার আগ্রহের বিষয়টি ইসিবি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছে। ইংল্যান্ডের ক্রিকেটারদের ধরে রাখতেই কেন্দ্রীয় চুক্তি কাঠামোর পুনর্গঠন করে তা দীর্ঘমেয়াদী করার সিদ্ধান্ত।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টুয়েন্টি লিগ। এই আসরের দলগুলোর মালিকরা বিশ্বজুড়ে অন্যান্য টি-টুয়েন্টি প্রতিযোগিতায় দল কিনছে। ক্রিকেটারদের সারাবছর সেসব দলে খেলানোর মতো পরিকল্পনাও থাকছে, যাতে জাতীয় দলের হয়ে তাদের মাঠে নামার সম্ভাবনা হবে ক্ষীণ।

গত বছরের অক্টোবরে ১৮ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছিল ইসিবি। এবার সংখ্যাটি বেড়ে ২৬-এ দাঁড়াচ্ছে। বেন স্টোকস, হ্যারি ব্রুক এবং মার্ক উডসহ শীর্ষ খেলোয়াড়দের সঙ্গে তিন বছরের চুক্তির প্রস্তাব পেয়েছেন। ২০ ক্রিকেটার পেয়েছেন দুই বছরের চুক্তি।

জনি বেয়ারস্টো দুই বছর ও ফ্র্যাঞ্চাইজি লিগে বিবেচনার বাইরে থাকা জ্যাক লিচ এক বছরের চুক্তির প্রস্তাব পেয়েছেন। ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা জেমস অ্যান্ডারসনের মতো ক্রিকেটারদের দেয়া হয়েছে এক বছরের প্রস্তাব।

২৮ বর্ষী পেসার জফরা আর্চার তিন বছরের চুক্তির জন্য প্রস্তাব পেতে পারেন বলে জানা গেছে। আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স তাকে বছরের পুরোটা সময় ব্যবহার চেয়েছিল। আর্চার মুম্বাইয়ের সঙ্গে আইপিএল মৌসুমের আগে বছরের শুরুতে সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে এমআই কেপটাউনের হয়ে খেলেছিলেন। চোটের কারণে আসর থেকে পরে ছিটকে যান।

Reneta

সম্ভবত পেসারদের সুরক্ষিত রাখতেই একাধিক বছরের চুক্তির পথে হাঁটবে ইসিবি। আর্চারের মতো দুই তরুণ ফাস্ট বোলার জশ টাং ও গাস অ্যাটকিনসনকেও তিন বছরের চুক্তির আওতায় আনা হবে।

ইসিবির প্রস্তাব এখন ইংল্যান্ডের খেলোয়াড়রা গ্রহণ করবেন কিনা, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। দুই বছরের জন্য প্রস্তাব পাওয়া খেলোয়াড়রা সেটি কমিয়ে বোর্ডকে এক বছরের করার জন্য অনুরোধ করতে পারে। যদিও মৌলিক পারিশ্রমিকের ব্যাপারে সবাই একমত হয়েছেন। আগামী অক্টোবর থেকে নতুন চুক্তি কার্যকর হবে।

দুই বছরের জন্য প্রস্তাব পাওয়া ব্যাটার বেন ডাকেট সম্প্রতি বলেছেন, এটা অবশ্যই নেতিবাচক নয়, আপনাকে কিছুটা নিরাপত্তা দেবে। আমি মনে করি, তারা যে চুক্তিগুলোর প্রস্তাব করেছে সেটা দারুণ। ইংল্যান্ডের হয়ে খেলা চালিয়ে যেতে চাওয়া ক্রিকেটারদের জন্য এটা উপযুক্ত পদক্ষেপ। আমার প্রধান কাজ দেশকে প্রতিনিধিত্ব করা। এটা আসলে কোনো চুক্তি নয়, এটা বোনাস।

মূলত ইসিবির তহবিলে আরও ৩৪ লাখ পাউন্ড যোগ হয়েছে বলেই তারা খেলোয়াড়দের নতুন চুক্তির প্রস্তাব দিতে পেরেছে। এই অর্থ পারফরম্যান্স রেটিং পয়েন্ট সিস্টেমের মাধ্যমে নির্ধারিত ২৬ ক্রিকেটারকে দেয়া হবে। এ পদ্ধতি ক্রিকেটের তিন ফরম্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

আগের ১২ মাসের চক্রে খেলোয়াড়দের ‘অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি’ও দেয়া হবে এবং প্রতিবছর হবে পুনর্মূল্যায়ন। যদিও চোটে পড়া খেলোয়াড়দের বীমা ও অন্যান্য সুযোগ-সুবিধার মতো সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি ইসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডইসিবিচুক্তিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT