বাংলাদেশ

ভোটার হওয়ার আহ্বান ইসির

নির্বাচন ভবন, বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন ভবন বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়, আধুনিক স্থাপত্যশৈলী সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১৮ বা তার বেশি বয়সীদেরর মধ্যে যাদের এখনো জাতীয় পরিচয়পত্র হয়নি তাদেরকে খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই ভোটার হওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আসছে ২ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, পহেলা জানুয়ারি ২০০৭ বা এর আগে যেসব নাগরিকের জন্ম হয়েছে তারা ভোটার না হয়ে থাকলে তাদেরকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার হওয়ার অনুরোধ করা হল।

এর আগে গত রোববার নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে আগামী ২ জানুয়ারির আগে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভুল সংশোধন করতে অনুরোধ জানিয়েছিল।

সেই বিজ্ঞপ্তি ‘সংশোধন’ করে আজ গণমাধ্যমে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে ইসি। আগামী বছর ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে ইসি।

বিষয়:নতুন ভোটার নির্বাচন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…