চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসির আগের সীমানা বহাল: পাবনার দুই আসনে ভোটে বাধা নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আদালত, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) আগের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে ইসি যে গেজেট জারি করেছিল, সেটির ভিত্তিতে ভোট আয়োজন বৈধ বলে মত দিয়েছেন সর্বোচ্চ আদালত। আদেশ অনুযায়ী সাঁথিয়া উপজেলা পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন হিসেবে গণ্য হবে।

পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার ইসির গেজেটকে অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় আপাতত স্থগিত করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।

Banglabid

শুনানিতে ইসির পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। জামায়াতের প্রার্থীর পক্ষে ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী এবং বিএনপির প্রার্থীর পক্ষে ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী আদালতে বক্তব্য দেন।

এর আগে ১৪ জানুয়ারি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য ১৫ জানুয়ারি দিন ধার্য করা হয়। একইসঙ্গে ১৩ জানুয়ারি ইসির নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়, যেখানে যথাসময়ে নির্বাচন ও কার্যক্রম শুরুর নির্দেশনা চাওয়া হয়। আবেদনটি করেন পাবনা-১ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

উল্লেখ্য, সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের পর ইসি পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রেখেছিল। এর আগে ৫ জানুয়ারি ২৪ ডিসেম্বরের সীমানা পুনর্নির্ধারণী গেজেটও শুনানি শেষ না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিইসির আগের সীমানা বহালজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬নির্বাচন কমিশনপাবনার দুই আসনভোটে বাধা নেই
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT