বাংলাদেশ

ইসি সচিব শফিউল আজিমকে ওএসডি করা হয়েছে

ইসি সচিব শফিউল আজিমের ছবি, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসি সচিব শফিউল আজিমের ছবি, তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় একটি  প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে।

চলতি বছরের ২২মে বিসিএস ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ দিয়েছিল বিগত সরকার।

ক্ষমতার পটপরিবর্তনে ব্যাপক রদবদলের মধ্যে ৫ সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করেন। এসময় সচিব পর্যায়ে রদবদল হলেও ইসি সচিব শফিউল আজিমকেই সামাল দিতে হয় ইসি সচিবালয়।

২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন কমিশন নিয়োগ দেওয়া হয়। নতুন কমিশন দায়িত্ব নেওয়র দুই সপ্তাহের মধ্যে ওএসডি হলেন ইসি সচিব শফিউল আজিম।

বিষয়:ওএসডি জনপ্রশাসন মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…