চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন কমিশনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী তথ্য-অনুসন্ধানী দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
নির্বাচন ভবন

নির্বাচন ভবন

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে পর্যবেক্ষণ মিশন প্রেরণের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আট সদস্যের নির্বাচনী তথ্য-অনুসন্ধানী দলের বৈঠক শুরু হয়েছে।

আজ সোমবার ২২ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বিকেল ৩টা থেকে ইসির সভা কক্ষে ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) মো. মঈন উদ্দীন খানের নেতৃত্বে ইসির চার কর্মকর্তার সঙ্গে তারা বৈঠক করছেন।

আট সদস্যের ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র ইলেকশন এক্সপার্ট রিকার্ডো সেলেরি।

ইসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ইইউ প্রতিনিধিদল বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহর (অব.) সঙ্গে তারা সাক্ষাৎ করবেন বলে ইসি সচিবলয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক জানান।

ইসির কর্মকর্তারা জানান, ইইউ প্রাক নির্বাচনি তথ্য-অনুসন্ধানী দল মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করছে। পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী তথ্য-অনুসন্ধানী দলের সুপারিশের ভিত্তিতে নির্বাচন সময়ে ইইউ বাংলাদেশে সম্ভাব্য পর্যবেক্ষণ মিশন প্রেরণের বিষয়টি বিবেচনা করবে।

এর আগে বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল ২২ সেপ্টেম্বর ইসি কার্যালয়ে আসবেন। তারা একজন নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন। একই দিনে ইসি সচিবালয়ের কর্মকর্তা পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও তাদের বৈঠক হবে।

Reneta

তিনি জানান, এ বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, ভোটের আগে সারা দেশে রাজনৈতিক পরিবেশ এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

ইসি কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের বৈঠক দেশের নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে সহায়তা করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকজাতীয় সংসদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT