ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হয়েছে।
বৃহস্পতিবার ১৩ অক্টোবর, আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সংলাপে ছয়টি দলের প্রতিনিধি উপস্থিত রয়েছেন। দলগুলোর সঙ্গে ১১টি এজেন্ডা নিয়ে আলোচনা করছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই সংলাপের সভাপতিত্ব করছেন।
প্রথম ধাপে সকালে সংলাপে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা অংশ নিয়েছেন ।
বিকেলে সংলাপে অংশ নেবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম।







