চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ-চীনা প্রতিনিধি দলের সম্মানে ইএটিএল ইনোভেশন হাবের নৈশভোজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ০৭, জুন ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন এবং কৌশলগত বিনিয়োগ অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে সফররত ব্রিটিশ ও চীনা ব্যবসায়ী-বিনিয়োগকারীদের সম্মানে রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় নৈশভোজ ও আলোচনা সভার আয়োজন করেছে ইএটিএল ইনোভেশন হাব লিমিটেড।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম. এ. মুবিন খানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ, যুক্তরাজ্য ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই উন্নয়নভিত্তিক বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে সরকারের নীতিনির্ধারক, আন্তর্জাতিক বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন খাতের উদ্যোক্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা।

Banglabid

আন্তর্জাতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার এবং গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই। প্রতিনিধি দলে আরও ছিলেন এমিরগ্রিন ক্যাপিটালের অ্যান্ড্রু ম্যাককালি, আর্কিটেক্টন কনস্ট্রাকশনের ক্রিস বল্ডউইন, ভিজিয়েন্ট হোল্ডিং লিমিটেডের হাউ চুনলিন এবং শেং কাই ইন্টারন্যাশনাল লিমিটেডের কিউ রান।

আলোচনায় নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পর্যটন ও প্রযুক্তি খাতে সম্ভাব্য বিনিয়োগ এবং সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রতিনিধি দলের সদস্যরা গ্রিন এনার্জি প্রকল্প, আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং উদ্ভাবনভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যৌথ উদ্যোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ডিজিটাল রূপান্তর এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক ব্যবসা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করে দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Reneta

এম. এ. মুবিন খান বলেন, প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে দ্রুত এগিয়ে যাওয়া বাংলাদেশে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

উল্লেখ্য, গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে অবস্থিত ইএটিএল ইনোভেশন হাব লিমিটেড দেশের প্রথম বেসরকারি খাতভিত্তিক ইনোভেশন হাব হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা অ্যানালিটিক্স, আইওটি, অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়েলিটিসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি খাতে কাজ করছে। দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা ও উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ শিল্পখাতের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতেও প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে।

আয়োজকরা মনে করছেন, এই অনুষ্ঠান বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের সঙ্গে দেশের সংযোগ আরও শক্তিশালী করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইএটিএল ইনোভেশন হাবচীনা প্রতিনিধি দলনৈশভোজব্রিটিশ দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ভারত

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT