আন্তর্জাতিক

ইচ্ছামত পিৎজা খান, বিল পরিশোধ মৃত্যুর পর

তাজা পিৎজা টুকরা হাতে তুলে নেওয়া হচ্ছে, গলে যাওয়া চিজ সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি পিৎজা টুকরা হাতে তুলে নেওয়া হচ্ছে, গলে যাওয়া চিজ ও টমেটো সস সহ, চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিৎজার নাম শুনলেই জিভে পানি চলে আসে অনেকের। মনখারাপের বিকেল থেকে সঙ্গীর সঙ্গে নৈশভোজে পিৎজা থাকলে আর কিছু চাই না অনেকেরই। পকেটে টাকা না থাকলেও পিৎজা খাওয়ার জন্য মনটা আকুল হয়ে ওঠে অনেক সময়ই। তবে পকেট ফাঁকা থাকলেও পিৎজা খাওয়ার পথে তা এখন থেকে আর বাধা হয়ে দাঁড়াবে না।

সম্প্রতি নিউজিল্যান্ডের একটি পিৎজা সংস্থা একটি চমকপ্রদ ছাড় দিয়েছে যার নাম ‘আফটারলাইফ পে’। এতে গ্রাহকরা ইচ্ছামত পিৎজা খেতে পারবে এবং তাদের মৃত্যুর পরে এই টাকা পরিশোধ করলেও হবে।

প্রথম ৬৬৬ জন গ্রাহক এই ছাড় পাবেন। যারা এই বিশেষ ছাড় পেতে চান, তাদের একটি চুক্তিতে স্বাক্ষর করতে হবে। সেই চুক্তিতে মৃত্যুর পর টাকা পরিশোধের বিষয়টি লেখা থাকবে।

গ্রাহকদের কাছে বিষয়টি নিয়ে যাতে কোনো জটিলতা না তৈরি হয়, সেই জন্য সংস্থার প্রধান নির্বাহী বেন কামিং বলেন, যারা এই বিষয়ে আগ্রহী তাদের জন্য একটি উইল করা হবে। যেখানে পিৎজার দামটি উল্লেখ থাকবে। আলাদা করে কোনও বাড়তি টাকা কিংবা সুদও দিতে হবে না এর জন্য।

তবে নিউজিল্যান্ডের ক্রেতা সুরক্ষা দফতর বিষয়টি নিয়ে বেশ সরব হয়েছেন। কারণ এমন সুযোগ পেলে অনেকেই সেই পথেই হাঁটবেন। অনেক ক্ষেত্রেই এটি আসক্তির কারণও হয়ে উঠতে পারে। তাই গ্রাহকদের সতর্কও করার জন্য বিভিন্ন প্রচারও চালানো হচ্ছে।

বিষয়:পিৎজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…