জনপদ

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ইজিবাইক চালক নিহত

৫ বাড়িতে আগুন

অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ইজিবাইক ও আশেপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্নিকাণ্ডের কারণে পুড়ে গেছে ইজিবাইক ও আশেপাশের এলাকা, ঘটনাস্থলে ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শেখ সেলিম: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শুক্রবার (৩১ মার্চ) রাতে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ নেতার বাড়িসহ ৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় নিহতের সমর্থকরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হরিণাকুন্ডু জোড়াপুকুরিয়া গ্রামে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলে আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রতিপক্ষরা ইজিবাইক চালক রবিউল ইসলামকে কুপিয়ে যখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে হামলাকারী হরিণাকুন্ডু পৌর ছাত্রলীগের সভাপতি পলাশসহ ৫ জনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় নিহতের সমর্থকরা। খবর পেয়ে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হত্যার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়:আধিপত্য বিস্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…