চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্পে টেকনাফের কয়েকটি ভবনে ফাটল

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:৫০ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
ভূমিকম্প

ভূমিকম্পে টেকনাফের একাধিক এলাকায় বসতবাড়িসহ কয়েকটি ভবনে ফাটল ধরেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি)  বিকাল ৪টা ৩৯ মিনিটে ৪ দশমিক ১০ মাত্রার ভূমিকম্পের পর এই ফাটলগুলো দেখা যায়। তবে এখনও জেলার কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার ভূমিকম্পের পর টেকনাফে কয়েকটি বাড়ি-ঘরে ফাটলের খবর পাওয়া যায়। এছাড়া টেকনাফ উপজেলা মৎস্য কেন্দ্রের কার্যালয়ে ফাটলের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘শনিবার বিকালে ভূকম্পন অনুভূত হলে আমরা তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়ি। পরে এসে অফিস ভবনের কয়েকটি জায়গায় ফাটল দেখতে পাই।’

Banglabid

টেকনাফ পৌর এলাকার দিদার আলম বলেন,   ‘ভূমিকম্পে আমার বাড়িতে ফাটল দেখা দিয়েছে। আমার জীবনে এবারের মতো বড় ধরনের ভূকম্পন আর দেখিনি। তবে আল্লাহর রহমতে বড় ধরনের ক্ষতি হয়নি।’

টেকনাফ রাজারছড়ার বাসিন্দা সরওয়ার আলম বলেন, ‘মনে হয়েছিল পেছন থেকে এসে কেউ যেন ঝাঁকুনি দিচ্ছে। পরে দেখি ভূমিকম্পে পুরো বাড়িঘর কাপঁছে। অনেক বড় বিপদ থেকে রক্ষা পেলাম।’

তবে টেকনাফে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণকে ভূমিকম্পে এই ক্ষয়ক্ষতির কারণ বলছেন সচেতন মহল।

Reneta

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, টেকনাফে বিভিন্ন জায়গায় ভূমিকম্পের ঝাঁকুনির খবর পেয়েছি। তবে ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে বিভিন্ন জায়গায় খোঁজ নেয়া হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারি আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘শনিবার বিকেল ৪ টা ৩৯ মিনিটে মিয়ামারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে। যেটি ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। এর ফলে ৪ দশমিক ১০ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেকনাফভূমিকম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জয়পুরহাটে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষে সফলতার স্বপ্ন

পরবর্তী

চেখভের নাটক নিয়ে আসছে থিয়েটারিয়ান

পরবর্তী
থিয়েটারিয়ান দলের সদস্যরা চেখভের নাটকের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চেখভের নাটক নিয়ে আসছে থিয়েটারিয়ান

তুরস্কে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের মধ্যে একজন ব্যক্তি দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে ধসে পড়া ভবনের অনিয়মে মেয়রসহ ১৮৪ জন গ্রেপ্তার

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT