চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেখভের নাটক নিয়ে আসছে থিয়েটারিয়ান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A
থিয়েটারিয়ান দলের সদস্যরা চেখভের নাটকের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাট্যদল থিয়েটারিয়ান একটি নতুন নাটক মঞ্চে আনার ঘোষণা দিয়েছে। এটি রুশ নাট্যকার আন্তন চেখভের ‘দ্য সিগাল’।

শুক্রবার দলটি তাদের প্রথম প্রযোজনা ‘ডেথ অব এ সেলসম্যান’ নাটকের একাদশ প্রদর্শনী শেষে পরবর্তী নাটক মঞ্চায়নের সিদ্ধান্তের কথা জানায়। একইসঙ্গে থিয়েটারিয়ান তাদের নতুন লোগো উন্মোচন করেছে।

থিয়েটারিয়ানের নতুন প্রযোজনার নাম ‘দ্য সিগাল’। প্রখ্যাত রুশ সাহিত্যিক আন্তন চেখভের লেখা নাটকটির নির্দেশনা দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন।

বাংলাদেশের মঞ্চ নাটকের অঙ্গনে সমসাময়িক দেশি-বিদেশি নাটক নিয়ে নিরলস কাজ করার ব্রত নিয়ে ২০২০ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে থিয়েটারিয়ান নামের নাট্যদলটি আত্মপ্রকাশ করে। নিজস্ব চিন্তা-চেতনায় সময়োপযোগী ও সৃজনশীল ভাবনা নিয়ে দলটি কাজ করে যেতে অঙ্গীকারাবদ্ধ।

নাটক মঞ্চায়নের ক্ষেত্রে থিয়েটারিয়ান শুধু সংখ্যা নয়, বরং প্রাসঙ্গিকতা, উপস্থাপনশৈলী এবং সুস্থ বিনোদন ও শিল্পমানকে প্রাধান্য দিতে চায়। পাশাপাশি তারা নাট্য-প্রয়োগে নতুনত্ব, বিষয়বস্তুর বৈচিত্র্য এবং আধুনিক বাংলা থিয়েটারের বিকাশে স্বকীয় প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি নিয়ে কাজ করতে আগ্রহী।

থিয়েটারিয়ানের প্রথম প্রযোজনা ফতেহ্ লোহানীর অনুবাদে মার্কিন নাট্যকার আর্থার মিলারের ‘ডেথ অব এ সেলসম্যান’ নাটকটির নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন।

ট্যাগ: থিয়েটারিয়াননাটকমঞ্চলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভূমিকম্পে টেকনাফের কয়েকটি ভবনে ফাটল

পরবর্তী

তুরস্কে ধসে পড়া ভবনের অনিয়মে মেয়রসহ ১৮৪ জন গ্রেপ্তার

পরবর্তী
তুরস্কে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের মধ্যে একজন ব্যক্তি দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে ধসে পড়া ভবনের অনিয়মে মেয়রসহ ১৮৪ জন গ্রেপ্তার

খাদ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে কোনো খাদ্য সংকট হবে না: খাদ্যমন্ত্রী

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT