চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: বাংলাদেশ থেকে যাচ্ছে উদ্ধারকারী দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম এবং সাহায্যের জন্য বাংলাদেশ সরকার ৪৬ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ ৮ ফেব্রুয়ারি রাতেই উদ্ধারকারী দলটি তুরস্কের উদ্দেশে রওনা হবে।

দলটিতে বাংলাদেশ সেনাবাহিনী হতে ২৪ জনের একটি মধ্যম উদ্ধারকারী দল, ১০ জনের মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ১২ জন সদস্য থাকবেন। উদ্ধারকারী দলের নেতৃত্ব দেবেন সেনাবাহিনীর লে. কর্ণেল মো. রুহুল আমিন, পিএসসি।

আইএসপিআর জানায়, উদ্ধারকারী দল, ভূমিকম্প পরবর্তী জরুরী ত্রাণ এবং চিকিৎসাসামগ্রী পরিবহনের জন্য ঢাকা-আঙ্কারা-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহনটি বিমানটি বাংলাদেশ হতে আজ ৮ ফেব্রুয়ারি তুরস্কের উদ্দেশে যাত্রা শুরু করবে এবং তুরস্কে ত্রাণসামগ্রী পৌঁছানোর পর বিমানটি পুনরায় ১৫ ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে গাজীন্তেপ প্রদেশে বড়ধরনের ভূমিকম্প আঘাত হানে এবং এতে সহস্রাধিক নিহত, অনেকে আহত এবং প্রচুর ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ভূমিকম্পের ফলে সৃষ্ট খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরী চিকিৎসা সেবার অভাবে উক্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসপিআরউদ্ধারকারীতুরস্কতুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পত্রাণসামগ্রীবাংলাদেশ সেনাবাহিনীবাংলাদেশের উদ্ধারকারী দলভূমিকম্পসিরিয়ায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ডা. নাসিরের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে ১৮, ২০২৬

ইরাকের মরুভূমিতে ইসরায়েলের দ্বিতীয় গোপন ঘাঁটির তথ্য প্রকাশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ৪ সেক্টরে কর্মী নিতে আগ্রহী কাতার

মে ১৮, ২০২৬

‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আপস করবে না ইরান’

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT